শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

শাকিব যে বিবাহিত জানতাম না, জানলে বিয়ে করতাম না: বুবলী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 10:14 pm

শাকিব যে বিবাহিত জানতাম না, জানলে বিয়ে করতাম না: বুবলী

সম্প্রতি কিছুদিন আগে হিরার নাকফুল নিয়ে চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে যা ঘটে গেল তা কারও অজানা নয়। তাদের ঝগড়া তুঙ্গে তখন এতে যোগ দেন শাকিব। এসময় তিনি বুবলী-অপু দুজনেই তার অতীত। তাদের কারও সঙ্গে সম্পর্ক জোড়া লাগার আর কোনো সম্ভবনা নেই বলে গণমাধ্যমকে জানান।

সাকিবের কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন সাবেক স্ত্রী বুবলী। শাকিবের বিরুদ্ধে নিজের ইমেজ নষ্ট অভিযোগ আনেন তিনি। সংবাদ সম্মেলন করে সব কথা বলে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। সেসময় সংবাদ সম্মেলন না করলেও আজ রোববার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক লাইভে এসে শাকিব-অপুও তার বিষয়ে সব খুলে বললেন। তিনি জানালেন, সাকিবের সায়হে যখন সম্পর্কে জড়ান তখন জানতেন না তিনি বিবাহিত। জানলে তাকে বিয়ে করতেন না বুবলী।

চিত্র অভিনেত্রী লাইভে বুবলী বলেন, ‘আমি ২০১৭ সালে সিনেমায় আসি। সেসময় শাকিবের সঙ্গে যে অন্য কারও সম্পর্ক আমরা অনেকেই জানতাম না। আমি জানতাম তিনি সিঙ্গেল। তিনি আমাকে তখন মাঝে মাঝে বলতেন আমাকে কিছু শেয়ার করবেন।’

এ সময় বুবলী বলেন, ‘তার প্রতি ভালো লাগা ছিল না যে তা না। কিন্তু সেরকম প্রেম বা পাগলামির কিছু ছিল না। সেসময় শাকিবও সেটেল হতে চাচ্ছিলেন। বিয়ের জন্য সাকিব পাত্রী খুঁজছিলেন। পরে অপু বিশ্বাস যখন লাইভে আসে তখন আমরা জানতে পারি তার সঙ্গে শাকিবের বৈবাহিক সম্পর্ক রয়েছে। এছাড়া অপু বিশ্বাস আমাকে ফোন করেও বাজে ব্যবহার করেছিলেন। তখন আমি অবাক হয়েছিলাম। কারণ আমরা সবাই জানতাম সাকিব সিঙ্গেল। আমি যদি তখন জানতাম তিনি জীবনে এমন জটিল একটা অবস্থা পার করছেন তাহলে তো শাকিবের সঙ্গে সম্পর্কে জড়াতাম না। তাকে বিয়ে করতেম না।’

২৭ সেপ্টেম্বর বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করতেই নেট দুনিয়ায় শুরু হয় তোলপাড়। পরে ৩০ সেপ্টেম্বর গণমাধ্যমে তাদের সন্তানের ছবি প্রকাশ হয়। বুবলী ছবি প্রকাশ করে জানান তার সন্তানের পিতা শাকিব। নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে শাকিবও স্বীকার করে নেন সে কথা। এর কয়েকদিন পর বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন ঢালিউডের জনপ্রিয় চিত্র অভিনেতা শাকিব খান ও চিত্র অভিনেত্রী বুবলী।

Facebook Comments Box

Posted ১০:১৪ পিএম | রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |