শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

নাসিরনগরে প্রবাসীর স্ত্রীসহ আপত্তিকর অবস্থায় গ্রামবাসীর কাছে ধরা ছাত্রদল নেতা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:40 pm

নাসিরনগরে প্রবাসীর স্ত্রীসহ আপত্তিকর অবস্থায় গ্রামবাসীর কাছে ধরা ছাত্রদল নেতা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ইয়াছিন মাহমুদ (২৫) নামের এক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। তবে মঙ্গলবার (২২ নভেম্বর)  দুপুরে ওই ছাত্রনেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর পরিবার ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে। আটক ইয়াছিন মাহমুদ নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ও উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, ‘ওই ছাত্রদল নেতার সাথে প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তারা দুজনের পৈতৃক বাড়ি একই ইউনিয়নে। গতকাল সোমবার রাত ১১টার দিকে গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামে ওই নারীর বাবার বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় তাকে গ্রামবাসী আটক করে।  পরে পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে আসে।’

এই বিষয়ে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, ‘ছাত্রদল নেতা আটকের ঘটনা আজ মঙ্গলবার দুপুরে ওই নারীর পরিবার থেকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দিয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।‘

জেলা ছাত্রদলের আহবায়ক ফুজায়েল চৌধুরী এই বিষয়ে বলেন, ‘ইয়াছিন মাহমুদ নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক। যদি সে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হবে বা শৃঙ্খলা ভঙ্গ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে  দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box

Posted ৯:৪০ পিএম | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

The Daily Sarod |