শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ব্রিটেনকে কড়া হুশিয়ারি রাশিয়ার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 10:19 pm

ব্রিটেনকে কড়া হুশিয়ারি রাশিয়ার

গত সপ্তাহে ক্রিমিয়ায় কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে সিরিজ ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে দেশটি। পাশাপাশি দাবি করে, এই হামলা চালাতে ইউক্রেনকে সাহায্য করেছে যুক্তরাজ্য। এরই জবাবে বৃহস্পতিবার (৩ নভেম্বর) দেশটিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে রাশিয়া।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব ছাড়াও রাশিয়া ব্রিটেনকে বিপজ্জনক পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, ব্রিটেনের এমন সংঘাতমত পদক্ষেপ পরিস্থিতির হুমকির তীব্রতা বাড়াবে এবং এতে করে নজিরবিহীন ও বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে।

এর আগে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, ব্রিটেনের সেনাবাহিনী ইউক্রেনের বিশেষ পরিষেবাকে প্রশিক্ষণ দিয়েছে যার মধ্যে সাগরে নাশকতা অভিযান চালানোর প্রশিক্ষণও আছে।

রাশিয়া নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে গেলে এক দল ব্যক্তি ব্রিটেন সন্ত্রাসী রাষ্ট্র বলে স্লোগান দিতে থাকে। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম এটি প্রচার করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৫৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর যেসব দেশ ইউক্রেনকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করে আসছে এর মধ্যে ব্রিটেন অন্যতম।

 

Facebook Comments Box

Posted ১০:১৯ পিএম | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২

The Daily Sarod |