শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

নাসিরনগরে দীঘির পানিতে ভেসে উঠলো নিখোঁজ বৃদ্ধের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:31 pm

নাসিরনগরে দীঘির পানিতে ভেসে উঠলো নিখোঁজ বৃদ্ধের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি মন্দিরের দীঘির পানি থেকে যদু গোপাল পাল (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ফান্দাউক ইস্কন মন্দিরের উত্তর পশ্চিম পাশের দিঘী থেকে ভাসমান অবস্থায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। যদু গোপাল পাল উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের মৃত জগৎ চন্দ্র পালের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ৮টা থেকে যদু গোপাল পাল নিখোঁজ ছিলেন। তাকে অনেক খোজাখুজি করেও পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার যদু গোপাল পালের লাশ তার বাড়ির পাশ্ববর্তী ইস্কন মন্দিরের উত্তর পশ্চিম পাশের দিঘীর পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন।

তবে ধারনা করা হচ্ছে, যদু গোপাল পাল প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় সিত্রাং এর কবলে পড়ে দিঘীর পানিতে ডুবে মৃত্যু বরন করেছেন।

তবে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ইস্কন মন্দিরের দিঘী থেকে ভাসমান অবস্থায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছি। ওই বৃদ্ধ পানিতে ডুবে নাকি অন্য কোন কারণে মারা গেছে ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।’

Facebook Comments Box

Posted ৯:৩১ পিএম | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

The Daily Sarod |