জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 10:56 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) ভোট গননা শেষে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোটের ফলাফল জানা যায়।
ফলাফল অনুযায়ী সংরক্ষিত সদস্য পদে নির্বাচন জয়ী হলেন যারা-
সংরক্ষিত সদস্য পদে ১নং ওয়ার্ডে (নাসিরনগর, সরাইল ও আশুগঞ্জ) বিউটি কানিজ টেবিল ঘড়ি প্রতীকে ২০৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনার কলি ফুটবল প্রতীকে পেয়েছেন ৯০ভোট।
সংরক্ষিত ২নং ওয়ার্ডে (সদর, বিজয়নগর ও কসবা) রুমানুল ফেরদৌসী ফুটবল প্রতীকে ২৫৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মারহুমা বেগম মাইক প্রতীকে পেয়েছেন ৯৫ ভোট।
সংরক্ষিত সদস্য পদে ৩নং ওয়ার্ডে (আখাউড়া, নবীনগর ও বাঞ্ছারামপুর) সনি আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ২৯৯ ভোট৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুন্নাহার বেগম মাইক প্রতীকে পেয়েছেন ১৯৯ ভোট।
এই ফলাফল ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান নিশ্চিত করেন।
Posted ১০:৫৪ পিএম | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya