স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 10:36 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি কবরস্থানে বটগাছে ঝুলন্ত অবস্থায় সোহরাব মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারী) সকালে সরাইল-নাসিরনগর-লাখাই-আঞ্চলিক মহাসড়কের পূর্বপাশে উপজেলার কুট্রাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। সোহরাব জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। তবে পরিবারে লোকজন দাবি করেন সোহরাব মানসিক রোগী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে ফসলি জমি দেখতে মাঠে যান স্থানীয় এক কৃষক। এসময় তিনি কবরস্থানের বটগাছে এক যুবকেত মরদেহ ঝুলতে দেখে প্রথমে ভয় পেয়ে যান। যুবকের মরদেহে জিন্সের প্যান্ট ও একটি গরম কাপড়ের ফুলহাতা গেঞ্জী পড়া রয়েছে। তিনি দেখেন গাছের নীচে এক জোড়া সেন্ডেল ও একটি ব্যাগ পড়ে রয়েছে। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেন। মূহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে উৎসুক লোকজন ভীড় জমায়।
খবর পেয়ে পুলিশ এসে ব্যাগটি তলাশি করে জন্ম নিবন্ধনের কাগজ পায়। সে সূত্র ধরে নিহতে ঠিকানার সন্ধান পায়।
পুলিশ নবীনগর থানার সহায়তায় ওই যুবকের বাড়িতে খবর দিলে সকাল সাড়ে ১১টার দিকে তার মা সহ তার স্বজনরা আসেন।
ওই যুবকের মা তাছলিমা বেগম জানান, সোহরাব বেকারিতে কাজ করতেন। বিয়ে করেনি। তার মানসিক সমস্যা রয়েছে। আগেও কয়েকবার বাড়ি থেকে বের হয়ে ঘুরে ফিরে বাড়িতে গিয়েছে। গত শুক্রবার টিকা দেওয়ার কথা বের হয়ে আর বাড়িতে যায়নি।
এই সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসাইন বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
Posted ১০:৩৬ পিএম | সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya