জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 10:22 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাসের পেছনে প্রাইভেটকারে ধাক্কায় দুলু ভূইয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নাম স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত দুলু ভূইয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ার কান্দি গ্রামের মৃত রহমা ভূইয়ার ছেলে। এসময় প্রাইভেটকারটিতে থাকা আরও তিনজন আহত হন।
বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, সকালে একটি প্রাইভেটকার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের সামনে বসে থাকা একজন নিহত হয় এবং তিনজন আহত হয়েছে।
-রাফি/–
Posted ৫:১৫ পিএম | শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya