শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে প্রতিপক্ষের হামলা একজন নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 1:29 am

সরাইলে প্রতিপক্ষের হামলা একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের হামলায় আব্দুল কাদির (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। উদ্ধার করে রাত ১০টায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যান। নিহত আব্দুল কাদির ওই ইউনিয়নের সোলাবাড়ি গ্রামের দক্ষিণ পাড়া এলাকার তরিবুল্লার বাড়ির মৃত বজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই বছর আগে ইরাক যাওয়ার জন্য এলাকার মৃত নিল মিয়ার ছেলে আদম ব্যবসী রমজান মিয়া কাছে পাসপোর্ট সহ সাড়ে ৩লক্ষ টাকা দেন আব্দুল কাদির৷ পরে ইরাকের যাওয়ার পর ৯দিন জেল খেটে দেশে ফিরে আসেন৷ দেশে ফেরার পর চেয়ারম্যানকে সাথে নিয়ে বিষয়টি নিয়ে এলাকায় সালিসি সভা বসেন। সালিশে সিদ্ধান্ত অনুযায়ী রমজান ৫০ হাজার টাকা ও পাসপোর্ট ফেরত দেওয়ার রায় করা হয়। পরে টাকা ফেরত দিলেও পাসপোর্ট ফেরত দেয়নি। তা নিয়ে আব্দুল কাদির ও রমজানেত মধ্যে বিরোধ তৈরি হয়।

কাদির তার পাসপোর্ট ফেরত পেতে বুধবার মাগরিবের পর স্থানীয় পশ্চিম পাড়ার কর্টাইল্যা হাটির মলাই মিয়া সরদারের সাথে দেখা করতে যায়। এর আগেও মলাই মিয়া পাসপোর্ট রমজান মিয়াকে দেওয়ার জন্য বললে সে ফেরত দেয়নি। সরদারের সাথে দেখা করে বাড়িতে ফেরার পথে এলাকার মসজিদে পাশে রমজান মিয়ার পক্ষের প্রায় ২০/২৫ লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ অতর্কিত হামলা কাদির মিয়ার উপর। এতে গুরুতর আহত হলে কাদিরকে উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, ‘একজন নিহত হবার বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে’।

Facebook Comments Box

Posted ১:২৯ এএম | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১

The Daily Sarod |