ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ২১ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 9:45 pm
এখন পর্যন্ত কারো জীবনী নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি সালমান খানকে। এবার নাকি সেটাই করতে যাচ্ছেন তিনি। রাজকুমার গুপ্তার এক থ্রিলার ছবিতে কাজ করতে চলেছেন তিনি।
শোনা যাচ্ছে, সেই ছবির প্রধান চরিত্র আসলে এক রক্তমাংসের ভারতীয় স্পাই রবীন্দ্র কৌশিকের আদলে তৈরি। এক ভারতীয় বিনোদনমূলক ওয়েবসাইটের দাবি তেমনটাই।
‘ব্ল্যাক টাইগার’ নামে পরিচিত রবীন্দ্র কৌশিককে ভারতের অন্যতম শ্রেষ্ঠ গুপ্তচর ধরা হয়। অভিনয়ের মাধ্যমে তাঁকেই জীবন্ত করে তুলবেন সালমান। গুঞ্জন তেমনই।
সূত্র জানাচ্ছে, নাটকীয় থ্রিলারের মেজাজে তৈরি হবে ছবিটি। এমন শোনা গিয়েছিল ছবির নাম নাকি হবে ‘ব্ল্যাক টাইগার’। কিন্তু তা হচ্ছে না। আপাতত নতুন নাম খুঁজছেন নির্মাতারা। গত শতাব্দীর সাত ও আটের দশকের ভারতকে ফুটিয়ে তোলা হবে ছবিতে। যদি এই জল্পনা সত্যি হয়, তাহলে ‘এক থা টাইগার’-এর পরে ফের এক জমজমাট স্পাই থ্রিলারে দেখা যাবে সালমানকে।
তফাত হল, এবারের গুপ্তচরটি বাস্তবের পৃথিবী থেকেই রুপালি পরদায় আবির্ভূত হবেন।
তবে এখনও এই ছবির ব্যাপারে সালমান কিংবা ছবির নির্মাতা বা পরিচালক কেউই খোলাখুলি কিছু জানাননি। আপাতত তাই অপেক্ষাতেই থাকতে হচ্ছে সালমান ভক্তদের।
Posted ৯:০৫ পিএম | সোমবার, ২১ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya