নবীনগরে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৬ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 10:26 pm

নবীনগরে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর রডের আঘাতে মর্জিনা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব নেওয়া পথে তিনি মারা যান। এর আগে সকালে উপজেলার সলিমগঞ্জের নিলখি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী হানিফ মিয়া পলাতক রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে বুধবার সকাল থেকে হানিফ মিয়ার সাথে তার স্ত্রী মর্জিনা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী হানিফ মিয়া ঘরে থাকা একটি রড দিয়ে স্ত্রী মর্জিনা বেগমকে আঘাত করেন। পরে স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় মর্জিনাকে কিশোরগঞ্জ উপজেলার ভৈরব হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। হানিফ মিয়া ও মর্জিনা দম্পতির সংসারে তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, নিহত গৃহবধুর লাশ ভৈরব বিকেলে থেকে নবীনগরে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:২৬ পিএম | বুধবার, ১৬ জুন ২০২১

dainiksarod |