শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বাজেটে যেসব পণ্যের দাম কমবে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 7:33 pm

বাজেটে যেসব পণ্যের দাম কমবে

২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় থাকবে শুল্ক ছাড়। যার প্রভাবে কমতে পারে বিভিন্ন পণ্যের দাম।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন।

বাজেটে যেসব পণ্যের দাম কমবে:
* পোল্ট্রি ফিড- বাজেটে রেয়াত সুবিধার প্রস্তাবের কারণে পোল্ট্রি ফিড বা মুরগির খাবারের দাম কমবে।
* ক্যানসার ওষুধ- প্রস্তাবিত বাজেট অনুযায়ী রেয়াত সুবিধা বৃদ্ধি পাচ্ছে ক্যানসার প্রতিরোধক ওষুধের ক্ষেত্রে। তাই দাম কমবে এই ওষুধের।
* দেশীয় টাইলস- আমদানি করা কাঁচামালের ওপর সম্পূরক শুল্ক তুলে দেওয়ার প্রস্তাব করা হচ্ছে বাজেটে। ফলে দেশীয় টাইলসের দাম কমবে।
* মূলধনী যন্ত্রপাতি- মূলধনী যন্ত্রপাতিতেও শুল্ক কমানোর প্রস্তাব রা হচ্ছে বাজেটে। ফলে এসব যন্ত্রপাতির দাম কমবে।
* দেশীয় মোটরসাইকেল ও ওয়াশিং মেশিন- দেশে তৈরি করার জন্য মোটরসাইকেলের যন্ত্রপাতি আমদানিতে কর রেয়াত সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে। তাই কমবে দেশীয় মোটরসাইকেলের দাম।
* কম্পিউটার- কম্পিউটার যন্ত্রাংশের আমদানিতে শুল্ক কমানোর কথা বলা হয়েছে। তাই দাম কমবে এসব যন্ত্রাংশের।
*টেক্সটাইল যন্ত্রপাতি- রেয়াত সুবিধার আওতায় পড়েছে টেক্সটাইল পণ্যে। তাই দাম কমবে এসব পণ্যেরও।
এছাড়া এলপিজি সিলিন্ডার, কম্প্রেসর ও খেলনায় কর রেয়াত সুবিধা দেওয়ায় এসব পণ্যের দাম কমবে।

দাম কমার সম্ভাবনা:
প্রস্তাবিত বাজেটে দেশীয় ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে (এসি-ফ্রিজ) ভ্যাট অব্যাহতি সুবিধা আগের মতোই বহাল থাকছে। ফলে দেশে উৎপাদিত ইলেকট্রনিক পণ্য কম দামে মিলতে পারে।
জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।

Facebook Comments Box

Posted ৫:৩৭ পিএম | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১

The Daily Sarod |