ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শাহাদাতের উপর হামলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০১ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 9:09 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শাহাদাতের উপর হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেনকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০১ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফরমে একটি মানববন্ধনের কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সংবাদ কর্মীরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী ও জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন চালুর দাবিতে মঙ্গলবার মানববন্ধনের আয়োজন করে সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসী। মানববন্ধনে আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। এই সংবাদ সংগ্রহ করতে জেলা শহরের অন্যান্যদের সাথে সাংবাদিকদের সাথে শাহাদৎ হোসেনও রেলওয়ে স্টেশনে যান। সেখানে সৈনিকলীগ নেতা জুম্মানের ভাই রোমান শাহাদাতের উপর হামলা করে।

হামলার শিকার সাংবাদিক শাহাদৎ হোসেন বলেন, মানববন্ধন চলাকালে স্টেশনের গেইট কিপার মুরাদুল ইসলামকে রোমান নামের এক যুবক মারধর করে। মুরাদুল বিষয়টি আমাকে জানালে আমি যুবলীগ নেতা ভিপি হাসান সারোয়ার ভাইকে জানাই। আমি কেন হাসান ভাইকে জানালাম এই কারণে রোমান অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে রোমান ও তার ভাই সৈনিক লীগের নেতা জুম্মান কিছু বুঝে উঠার আগেই মারধর শুরু করে। তারা একের পর এক এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। পরে সহকর্মীরা এসে আমাকে উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছি।

এদিকে, এই সাংবাদিক শাহাদৎকে মারধরে ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার পর পরই তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে জড়ো হন সকল সাংবাদিকরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

Facebook Comments Box

Posted ৯:০৯ পিএম | মঙ্গলবার, ০১ জুন ২০২১

dainiksarod |