শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৪ মে ২০২১   সর্বশেষ আপডেট : 9:58 pm

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৭) নামের এক তরুণ নিহত হয়েছে। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেরতলা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত জিসানের বাড়ি মুন্সিগঞ্জ জেলা সদরের বলে জানা গেছে। দুপুরে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে।

খাঁটিহাতা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে একটি কাভার্ডভ্যান সিলেটে যাচ্ছিল। পথিমধ্যে বেরতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে কাভার্ডভ্যানে থাকা জিসান নামের এক তরুণ নিহত হয়। তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর তার পরিবারের সদস্যরা হাইওয়ে থানায় আসে। তাদের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ৯:৫৮ পিএম | সোমবার, ২৪ মে ২০২১

The Daily Sarod |