শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে একক প্রতিবাদ কর্মসূচি পালন করলো সংবাদকর্মী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ মে ২০২১   সর্বশেষ আপডেট : 11:29 pm

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে একক প্রতিবাদ কর্মসূচি পালন করলো সংবাদকর্মী

সারাদেশে দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতনের বিচার ও তাঁর মুক্তির দাবিতে সাংবাদিকরা বিভিন্ন প্রতিবাদ পালন করছে। এরই ধারাবাহিকতায় একক প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সংবাদকর্মী এম মনসুর আলী। এম মনসুর আলী স্থানীয়দের কাছে মানবিক মানুষ হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (২০ মে) বিকাল ৩টায় উপজেলার হাওরাঞ্চল অরুয়াইলের আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের শহিদ মিনারের সামনে দাঁড়িয়ে তিনি একাই এ কর্মসূচি পালন করেছেন। তাঁর একক এই কর্মসূচি দেখে সচেতন অনেকেই পরে স্বেচ্ছায় এসে কর্মসূচীতে যোগ দেন।

সংবাদকর্মী এম মনসুর আলী বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক শ্রদ্ধেয় রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলাদের কুকীর্তি ঢাকতে তাঁকে হেনস্তা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। নয়লে পরবর্তীতে অনশন কর্মসূচি পালিত হবে।

তিনি আরও বলেন,রোজিনা ইসলামের মুক্তির দাবি শুধু সাংবাদিকদের দাবি নয়, গণমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। গণমানুষের দাবি কখনো বৃথা যায় না। তাঁর নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

Facebook Comments Box

Posted ১১:২৯ পিএম | বৃহস্পতিবার, ২০ মে ২০২১

The Daily Sarod |