শিরোনাম
পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর চাকরি দিচ্ছে নভোএয়ার তুরস্কে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতফেরা আরও একজনের করোনা শনাক্ত, একজন নেগেটিভ

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ১৬ মে ২০২১   সর্বশেষ আপডেট : 9:56 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতফেরা আরও একজনের করোনা শনাক্ত, একজন নেগেটিভ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসে কোয়ারেন্টিনে থাকা আরও এক বাংলাদেশি নাগরিক (৫৪) করোনা পজেটিভ হয়েছেন। এ নিয়ে ভারত থেকে ফেরত দুজন করোনা পজেটিভ হয়েছেন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ও কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

নতুন করে করোনায় ওই ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়। তিনি সপ্তাহখানেক আগে দেশে ফিরেছেন।

জানা গেছে, সম্প্রতি সদর উপজেলার ওই ব্যক্তি আখাউড়া স্থলবন্দর দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। পরে তাকে জেলা শহরের একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে পাঠানো হয়। গত ১২ মে ভারত থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ওই ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। গত শনিবার রাতে তাঁর নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। রাতেই তাঁকে শহরের একটি আবাসিক হোটেল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়।

সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ভারত থেকে ফেরত এক নাগরিক নতুন করে করোনা পজেটিভ হয়েছেন। ওই ব্যক্তির মাঝে করোনার কোনো উপসর্গ নেই। আর আগে ভারত থেকে আসা এক নারী নগরিক করোনা পজেটিভ হয়েছিল। তাঁর করোনার ফলাফল নেগেটিভ এসেছে। ওই নারীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ড থেকে সরিয়ে হাসপাতালের অন্য ওয়ার্ডে পৃথক রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৫৬ পিএম | রবিবার, ১৬ মে ২০২১

The Daily Sarod |