ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ১২ মে ২০২১
সর্বশেষ আপডেট : 8:36 pm
বাংলাদেশে আগামী শুক্রবার (১৪মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
এদিকে, বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ঈদুল ফিতর উদযাপন করবে। মঙ্গলবার সেখানে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। যমুনা টিভি, ডিবিসি নিউজ
Posted ১১:২৪ পিএম | বুধবার, ১২ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya