ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ১১ মে ২০২১
সর্বশেষ আপডেট : 3:37 am
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার পবিত্র রমজান ৩০দিন পালিত হবে। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে আগামী বৃহস্পতিবার (১৩ মে)।খবর-গালফ নিউজের
সংবাদের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১১ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। এদিন দেশটির নাগরিকদের কোথাও চাঁদ দেখা গেলে সেই তথ্য চাঁদ দেখা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছিল।
দেশটির কোথাও চাঁদ দেখার তথ্য না পাওয়ার কথা জানিয়েছে দেশটির চাঁদ দেখা কমিটি। ফলে বুধবার (১২ মে) হবে পবিত্র রমজান মাসের শেষ দিন। ফলে বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপন করা হবে।
সৌদির সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রমজান পালন শুরু হয়।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর সাধারণত বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়।
সূত্র-জাগোনিউজ
Posted ১১:৩২ পিএম | মঙ্গলবার, ১১ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya