স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৭ মে ২০২১
সর্বশেষ আপডেট : 11:31 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধর্মকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া রতন রায় (৩৯) নামের এক কাপড় ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার অরুয়াইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রতন রায় ওই এলাকার মৃত অবনী রায়ের ছেলে ও স্থানীয় বাজারে কাপড় ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন।
পরিদর্শক কবির হোসেন জানান, রতন রায় তার ফেসবুক থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে একটি স্ট্যাটাস দেয়। এনিয়ে স্থানীয় মানুষের মাঝে উত্তেজনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ রতন রায়কে আটক করে জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে আসে। তার ফেসবুক থেকে স্ট্যাটাসটি দেওয়া হয়েছে, এমনটি নিশ্চিত হওয়ার পর আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ১১:৩১ পিএম | শুক্রবার, ০৭ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya