ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ০৪ মে ২০২১
সর্বশেষ আপডেট : 10:42 pm
বাবা-মা ও বোন করোনা আক্রান্ত হওয়ার পর বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া
দীপিকার করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানায়। ওই সংবাদে মঙ্গলবার (০৪ মে) তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়।
শুধু দীপিকা নয়, করোনা আক্রান্ত তার পুরো পরিবার। সংক্রমিত দীপিকার মা উজ্জ্বলা ও বোন অনিশাও। তার বাবা প্রকাশ পাডুকোন ভর্তি হয়েছেন হাসপাতালে।
সর্বশেষ গত মাসে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দীপিকাকে মুম্বাই এয়ারপোর্টে দেখা যায়। পরিবারের সঙ্গে সময় কাটাতে তখন তারা দু’জনই বেঙ্গালুরুরে উড়াল দেন।
এদিকে দীপিকার পারিবারিক সূত্র জানায়, ১০দিন আগে প্রকাশ, তার স্ত্রী উজ্জ্বলা এবং তাদের মেয়ে (দীপিকার ছোট বোন) আনিশার করোনার উপসর্গ দেখা দেয়। এরপর তারা করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।
প্রথমে প্রকাশ নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। কিন্তু তার জ্বর না কমাতে তিনি গত শনিবার (০১ মে) হাসপাতালে ভর্তি হন। তার তেমন কোনো শারীরিক জটিলতা নেই। সুস্থ হয়ে উঠছেন। কয়েকদিনের মধ্যে বাসায় ফিরবেন। তার স্ত্রী এবং মেয়েরা বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।
Posted ১০:৪২ পিএম | মঙ্গলবার, ০৪ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya