শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ঈদের ছুটিতেও থাকতে হবে কর্মস্থলে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০৪ মে ২০২১   সর্বশেষ আপডেট : 9:53 pm

ঈদের ছুটিতেও থাকতে হবে কর্মস্থলে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন,ঈদের ছুটিতে কর্মস্থলও ত্যাগ করা যাবে না। আর এবছর ছুটি তিন দিনের বেশি দেওয়া হবে না। এ সিদ্ধান্ত সরকারি-বেসরকারি চাকরিজীবী ও শিল্প-কারখানার কর্মরতদের জন্য প্রযোজ্য হবে।

মঙ্গলবার (৪ মে) এ তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এবার ছুটি তিন দিনই থাকছে। কেউ এর বাইরে ছুটি দিতে পারবে না। এ বিষয়ে সরকারি-বেসরকারি সবক্ষেত্রে নির্দেশনা দেওয়া আছে।

ঢাকা করোনার উচ্চ সংক্রমণশীল এলাকা উল্লেখ করে তিনি বলেন, ‌‘শ্রমিকরা যদি ঈদের সময় অন্য জায়গায় চলে যায় তবে ম্যাসাকার হবে। সে জন্য আমরা চাচ্ছি সবাই কর্মস্থলেই থাকুক। লোকজন চলাচল করলে করোনা ব্যাপকভাবে বেড়ে যেতে পারে।’

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেওয়া হলেও তা খুব একটা কার্যকর হয়নি। পরে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। দ্বিতীয় ধাপে এটি বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়।

এরপর ৫ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ২৭ এপ্রিল দুপুরে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিধিনিষেধের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে বলে সোমবার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

Facebook Comments Box

Posted ৯:৫৩ পিএম | মঙ্গলবার, ০৪ মে ২০২১

The Daily Sarod |