শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল সিএনজির যাত্রীর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৪ মে ২০২১   সর্বশেষ আপডেট : 4:04 am

সরাইলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল সিএনজির যাত্রীর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় এক সিএনজি চালিত অটো রিকশার কাউছার মিয়া নামে এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সরাইল উপজেলা সদর এলাকার জিলুকদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক কাউছার উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের আজিজুল হকের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুরে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইল উচালিয়াপাড়া ও জিলুকদার পাড়ার মাঝামাঝি স্থানে ট্রাক্টরের ধাক্কায় সিএনজি যাত্রী কাউছার ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৯:৩২ পিএম | মঙ্গলবার, ০৪ মে ২০২১

The Daily Sarod |