শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনায় ভয়াবহ অবস্থা ভারতে, চাকরীতে ফেরানো হচ্ছে অবসরপ্রাপ্ত চিকিৎসকদের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৬ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 8:08 pm

করোনায় ভয়াবহ অবস্থা ভারতে, চাকরীতে ফেরানো হচ্ছে অবসরপ্রাপ্ত চিকিৎসকদের

মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে খুবই ভয়াবহ অবস্থা ধারণ করেছে। দেশটিতে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড গড়া হচ্ছে।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (২৬ এপ্রিল) ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহামারি রুখতে একগুচ্ছ পদক্ষেপ নেয়ার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, করোনা মোকাবিলায় ভারতের তিন বাহিনীকেই স্থানীয় প্রশাসনের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৈঠকের পর বিপিন রাওয়াত জানিয়েছেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চিকিৎসকদের ডেকে পাঠানো হচ্ছে। তবে এক্ষেত্রে গত দুই বছরের মধ্যে যারা অবসর নিয়েছেন কেবল তাদেরই ডেকে পাঠানো হবে।

এছাড়া, প্রয়োজনে সেনাবাহিনীর ভাণ্ডার থেকে হাসপাতালগুলোতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে। সেনাবাহিনীর মেডিকেল অফিসার ও ইউনিটগুলো স্থানীয় প্রশাসনের পাশে থাকবেন। অক্সিজেন পরিবহণে আরও দ্রুত কাজ করবে বিমানবাহিনী। কোভিড হাসপাতালগুলোতে সেনা, নৌ ও বিমানবাহিনীর চিকিৎসকরা একসঙ্গে কাজ করবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভার্চুয়ালি তিন বাহিনীর প্রধান ও চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ডিজি।

সেদিনের আলোচনায় করোনা রুখতে প্রতিরক্ষা বিভাগের প্রস্তুতির দিকটি খতিয়ে দেখেন রাজনাথ সিং। পাশাপাশি, স্থানীয় প্রশাসনকে সাহায্য করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন তিনি। সেখানেই সেনাবাহিনীর ৯৭টি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা করার সিদ্ধান্ত হয়। সেনাবাহিনীর মাধ্যমে করোনা ভ্যাকসিন দেয়া, জরুরি ওষুধ মজুত করা ও তা বিতরণ নিয়ে আলোচনা হয় সেখানে। সব মিলিয়ে এবার ভারতে করোনা রুখতে সেনাবাহিনীকে চালকের আসনে বসাতে যাচ্ছে কেন্দ্র সরকার।

Facebook Comments Box

Posted ৮:০৮ পিএম | সোমবার, ২৬ এপ্রিল ২০২১

The Daily Sarod |