স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট : 1:04 am
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কাশেম মিয়া(৫০) নামের এক কৃষক নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল ওই এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত জমি নিয়ে আবুল কাশেমের সঙ্গে চাচা ছিদ্দিক মিয়ার বিরোধ চলে আসছিল। তাদের বাড়িও পাশাপাশি। বৃহস্পতিবার কাশেমের ছোট বোন ধানের খেড় রাখাকে কেন্দ্র করে চাচা ছিদ্দিক মিয়ার ছেলে আনোয়ার ও মনিরের বাকবিতন্ডা হয়। এরই জেরে সন্ধ্যায় ছিদ্দিক মিয়ার ছেলে আনোয়ার ও মনির লোকজন নিয়ে কাশেমের ওপর হামলা চালায়। এসময় আনোয়ারের ছুরিকাঘাতে আবুল কাশেম গুরুতর হলে স্থানীয়রা তাকে কাশেমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এবিষয়ে সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
Posted ১:০৪ এএম | শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya