শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় ১০হাজার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৪ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 9:14 pm

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় ১০হাজার

দেশে করোনা ভাইরাসের মহামারীতে মৃত্যু প্রতিদিনই রেকর্ড ভাঙছে। লকডাউনের প্রথম দিন গত ২৪ ঘণ্টার রিপোর্টে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯৬ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৯৮৭ জনে দাঁড়ালো।

এই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ৭ লাখ ৩ হাজার ১৭০ জন। বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৩৩৩ জন। আর এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯১ হাজার ২৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮২৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯৯৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৬ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৬৮ জন। এছাড়া চট্টগ্রামে ১২, খুলনায় ৫, বরিশালে ৫, সিলেটে ৩ এবং ময়মনসিংহ বিভাগের ৩ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৬ জনের মধ্যে ৫৯ জন পুরুষ, বাকি ৩৭ জন নারী। এদের মধ্যে ৯৪ জন হাসপাতালে মারা গেছেন। বাড়িতে ২ জন মারা যান।

Facebook Comments Box

Posted ৯:১৪ পিএম | বুধবার, ১৪ এপ্রিল ২০২১

The Daily Sarod |