শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

পটুয়াখালীতে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া সংঘর্ষ, আহত-১০

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 8:14 pm

পটুয়াখালীতে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া সংঘর্ষ, আহত-১০

পটুয়াখালীর কলাপাড়ায় এক বিয়ে বাড়িতে মাংস কম দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করা হয় বিয়ের প্যান্ডেলসহ আসবাবপত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় মাস আগে বিপিনপুর গ্রামের তোফাজ্জেলের ছেলে আরিফের সঙ্গে একই গ্রামের রাজ্জাকের মেয়ে রাজিয়ার বিয়ে হয়। শুক্রবার মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়িতে আসেন তাকে নিয়ে যেতে। দুপুরে খাওয়া-দাওয়ার ফাঁকে মাংস কম দেয়ায় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রাসেল, সেলিম ও হাসানসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় এ তিনজনকে স্থানীয় কলাপড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Facebook Comments Box

Posted ৮:১৪ পিএম | শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১

The Daily Sarod |