শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ছেলে বিয়ে করাতে গিয়ে মা জানলেন হবু বধূ তার হারিয়ে যাওয়া মেয়ে!

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৭ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 7:17 pm

ছেলে বিয়ে করাতে গিয়ে মা জানলেন হবু বধূ তার হারিয়ে যাওয়া মেয়ে!

জীবনের নতুন জীবন সঙ্গী পথচলা শুরু হয় বিয়ের মাধ্যমে। অনেক সময় বিয়ের অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সম্প্রতি চীনে এক বিয়ে বাড়িতে ঘটে গেল এক ঘটনা। যেখানে বিয়ের দিন পাত্র জানতে পারলেন তার হবু স্ত্রী আসলে সম্পর্কে তার বোন। পাত্রের মা জানতে পারেন, কনে তার হারিয়ে যাওয়া মেয়ে।

সম্প্রতি চীনের জিয়াংসু প্রদেশের সুঝৌউ এলাকায় ঘটনাটি ঘটে বলে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে।

জানা গেছে, বিয়ে দিনক্ষণ ঠিক হওয়ার পর সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু বিয়ের দিন হবু বউয়ের হাতে একটি জন্মদাগ দেখতে পান পাত্রের মা। ঠিক একই রকম একটি দাগ ছিল ছোটবেলায় হারিয়ে যাওয়া তার মেয়ের হাতেও।

তৎক্ষণাৎ তিনি পাত্রীর মা-বাবার কাছে জানতে চান, পাত্রী তাদের নিজের মেয়ে কি-না? এমন প্রশ্নে কিছুটা অবাক হলেও তারা জানান, এই তরুণী তাদের নিজেদের সন্তান না। অনেক বছর আগে তাকে রাস্তায় কুড়িয়ে পেয়ে নিজেদের সন্তানের মতো করেই বড় করেছেন।

এরপরই পাত্রের মা বুঝতে পারেন, হবু পুত্রবধূ আসলে তারই হারিয়ে যাওয়া মেয়ে। ২০ বছর আগে এই মেয়েকে হারিয়েই ছেলেটিকে দত্তক নিয়েছিলেন তিনি।

বিষয়টি বোঝার পর কান্নায় ভেঙে পড়েন মা-মেয়ে। ওই তরুণী জানান, বহুদিন ধরেই নিজের আসল মা-বাবার পরিচয় জানার চেষ্টা করছিলেন তিনি। এখন সেটা জানতে পেরে তিনি খুশি। বিয়ের চেয়েও আসল মা-বাবার পরিচয় জানতে পারাটাই তার কাছে গুরুত্বপূর্ণ।

যেহেতু, পাত্র-পাত্রী কেউই সম্পর্কে ভাই-বোন নন তাই শেষ পর্যন্ত তাদের বিয়ে সম্পন্ন হয়।

সূত্র-জাগোনিউজ

Facebook Comments Box

Posted ৭:১৭ পিএম | বুধবার, ০৭ এপ্রিল ২০২১

The Daily Sarod |