শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ইন্দোনেশিয়ায় তীব্র বৃষ্টিতে বন্যায় ৪১জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৪ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 9:26 pm

ইন্দোনেশিয়ায় তীব্র বৃষ্টিতে বন্যায় ৪১জনের মৃত্যু

তীব্র বৃষ্টিপাতের প্রভাবে ইন্দোনেশিয়ান দ্বীপ ফ্লোরেসে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। এতে শেষ খবর অনুযায়ী ৪১ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ পরিচালনা সংস্থা (বিএনপিবি)। পাশ্ববর্তী পূর্ব তিমুরে আরো ৩ জনের প্রাণহানী হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এক বিবৃতিতে বিএনপিবি মুখপাত্র রাদিত্য জাতি জানান, ইন্দোনেশিয়ার প্রসারিত দ্বীপপুঞ্জের পূর্বদিকে ফ্লোরেসে ৪৯টি পরিবার ইতিমধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লামনেলে গ্রামে কয়েক ডজন বাড়ি মাটিতে ঢেবে গেছে। অনেক বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে।

ফ্লোরেসের পূর্বদিকে আদোনারা দ্বীপে একটি ব্রিজ ভেঙে পরেছে। উদ্ধারকারীরা তীব্র বৃষ্টিপাত, প্রবল বাতাস এবং সমুদ্রের ঢেউয়ের সঙ্গে এখনো লড়াই করছেন, যোগ করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাশ্ববর্তী পূর্ব তিমুরের রাজধানী দিলির উপকণ্ঠে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। যদিও সরকারিভাবে কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে পূর্ব তিমুরের উপ-প্রধানমন্ত্রী হোসে রিস জানান, ভারী বৃষ্টিপাত এবং পানির তীব্র স্রোতের প্রভাবে স্থানীয় বাসিন্দাদের অসংখ্য ঘরবাড়ি তলিয়ে গেছে। বেশ কয়েকজনের প্রাণও গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাস্তা ও গাছ ভেঙে গেছে। কিছু অঞ্চলে যা ব্যাপক অসুবিধার সৃষ্টি করেছে।

 

 

Facebook Comments Box

Posted ৯:২৬ পিএম | রবিবার, ০৪ এপ্রিল ২০২১

The Daily Sarod |