স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 11:22 pm
বিশ্বের ইতিহাসে একটি ঘৃণ্য ও কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন ২৫ মার্চ। ১৯৭১ সালের এই ২৫ মার্চ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টায় বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) মানুষের ওপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালায় পকিস্তানি হানাদার বাহিনী। এই ভয়াবহ ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্মরণ করে বাঙালি জাতি।
এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’র নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গুলি চালিয়ে অনেক বুদ্ধিজীবী, শিক্ষক, ছাত্র, মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষকে হত্যা করে বিশ্বের ইতিহাসের নৃশংসতম গণহত্যায় মেতে উঠে।
২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা ও সেই নৃশংস ঘটনার স্মরণে ২০১৭ সালের ১১ মার্চ মহান জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণা করা হয়। এরপর এই দিনটিকে গণহত্যা দিবস উপলক্ষে বাঙালি জাতি স্মরণ করে আসছে।
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা। এই স্লোগানকে ধারণ করে ৩ আনসার ব্যাটালিয়ন এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। এরই ধারাবাহিকতায় ২৫ মার্চ উপলক্ষে ৩ আনসার ব্যাটালিয়নের সকল সদস্যরা করোনাকালীন নিয়ম মেনে ব্যাটালিয়নের নিজস্ব মসজিদে সমবেত হয়ে বাদ যোহরের সময় মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে এক বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে রাত ১১টায় থেকে এক মিনিট ব্যাটালিয়নের সকল আলো বন্ধ করে প্রতীকি ব্ল্যাক আউট পালন করা হয়।
দিবসটি উপলক্ষে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ সবার উদ্দেশ্য বলেন, আজকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে এসে আমরা ৩ আনসার ব্যাটালিয়নের যারা এখানে সমবেত হয়েছি, আসুন সবাই মিলে হিংস্রতাকে পেছনে ফেলে সোনার বাংলাদেশ যেভাবে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে এ ধারা যেনো সামনের দিনগুলোতে আরো ত্বরান্বিত হয় সেভাবেই সরকারকে সহযোগিতা করি।
Posted ১১:২২ পিএম | বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya