শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মসজিদ আল হারাম ও মসজিদে নববী তারাবির জন্য খোলা হবে

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২১ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 10:12 am

মসজিদ আল হারাম ও মসজিদে নববী তারাবির জন্য খোলা হবে

সৌদি আরবের পবিত্র দুই মসজিদ মক্কার মসজিদ আল হারাম এবং মদিনার মসজিদ নববীতে রমজান মাসে তারাবির জন্য খোলা হবে। শেষ দশদিন সার্বক্ষণিক খোলা থাকবে মসজিদে নববী। মসজিদে নববী (সা.) পরিচালনা কমিটি মাহে রমজান ১৪৪২ উপলক্ষে এ পরিকল্পনা ঘোষণা করেছে। হারামাইন শরিফাইনের ৫ ও ইমাম আব্দুর রহমান আস সুদাইসি এই তথ্য নিশ্চিত করেছেন। -হারামাইন শরিফাইন, দ্য ইসলামিক ইনফরমেশন টুইটারে এই তথ্য জানায়।

এ বছর সাধারণ মানুষ তারাবির নামাজ আদায়ের জন্য মসজিদে আল-হারাম ও মসজিদে নববীতে যেতে পারবেন। তবে, সকল মুসল্লিকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে পবিত্র মসজিদগুলোর ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার করা হবে। মসজিদে নবাবীতে প্রতিদিন ৬০ হাজার মানুষ নামাজ পড়তে পারবে। রমজানের সময় তারাবির নামাজের আধা ঘণ্টা পর মসজিদে নববী বন্ধ করা হবে এবং ফজরের নামাজের ২ ঘণ্টা আগে পুনরায় খুলে দেওয়া হবে।

রিয়াজুল জান্নাহ, ইমাম সাহেবগণ, মসজিদে নববীর স্টাফ এবং জানাজার নামাজে অংশগ্রহণকারীদের নির্ধারিত থাকবে। মুসল্লিরা মসজিদের ভিতরে, মাঠে এবং মসজিদের ছাদেও নামাজ আদায় করতে পারবেন। সেই সাথে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। গত বছর করোনা সংক্রমণের কারণে মসজিদ তত্ত্বাবধানের সাথে জড়িত লোকদের নিয়ে স্বল্প পরিসরে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box

Posted ১০:১২ এএম | রবিবার, ২১ মার্চ ২০২১

The Daily Sarod |