শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

রাজনীতি আর পেশা এক জিনিস নয়: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৭ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 11:34 pm

রাজনীতি আর পেশা এক জিনিস নয়: রাষ্ট্রপতি

জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘ভেঙেছে দুয়ার, এসেছ জ্যোতির্ময়’ শীর্ষক থিমে বুধবার (১৭ মার্চ) ১০ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, আজ আমরা স্বাধীনতার ৫০ বছরে রাজনীতিতে অনেক চড়াই-উৎরাই ঘটেছে। কিন্তু রাজনীতিতে গুণগত পরিবর্তন কতটুকু হয়েছে তা ভেবে দেখতে হবে।

রাজনীতি আর পেশা এক জিনিস নয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পেশার মাধ্যমে একজন ব্যক্তি নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করেন। আর রাজনীতি হচ্ছে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার একটি মহান ক্ষেত্র।

রাজনীতিকে পেশা মনে করলে দেশ ও জনগণের কথা ভুলে নিজের ও পরিবারের গণ্ডির মধ্যেই ঘুরপাক খেতে হবে। এসময় রাজনীতিবিদদের দেশ ও জনগণের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ব্যক্তিগত ও পারিবারিক সুখ-স্বাচ্ছন্দ্য কোনো কিছুই তাঁকে তাঁর লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। তিনি অবলীলায় এসব প্রত্যাখ্যান করে দেশ ও জনগণের স্বার্থকেই জীবনের ব্রত হিসেবে নিয়েছেন।

পাকিস্তান জেলে থাকাকালীন বঙ্গবন্ধুকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো ও জেনারেল আকবরের সামনে হাজির করা হলে বঙ্গবন্ধু বললেন, ‘দুঃখিত, ও হাতে বাঙালির রক্ত লেগে আছে, ও হাত আমি স্পর্শ করতে পারব না।’ মৃত্যুর সামনে দাঁড়িয়ে একমাত্র একজন মহানায়কই এমন সাহসি উক্তি উচ্চারণ করতে পারেন।

বঙ্গবন্ধু বাঙালি জাতিকে উপহার দিয়েছিল একটি জাতিরাষ্ট্র, লাল-সবুজের একটি পতাকা ও একটি জাতীয় সংগীত। সাথে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ঠাঁই করে দিয়েছিল বাঙালিকে, এনে দিয়েছিল আত্মপরিচয়ের নতুন ঠিকানা।

কোনো যাদুমন্ত্র বা মুরুব্বির ছোঁয়ায় তিনি ইতিহাসে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে।

নিজের জীবন দিয়ে শুরু ও শেষ করে বিশে^ মাথা উচু করে বাঙ্গালি জাতিকে ঠাঁই করে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাতির পিতার আহ্বানে যাঁরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাঁর সহকর্মী ছিলেন, তাঁকে সরাসরি দেখা ও জানার সুযোগ পেয়েছেন তাঁরা অধিকাংশই আজ বেঁচে নেই। যাঁরা জীবিত আছেন সকলেই আজ জীবন সায়াহ্নে। তাই শতবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতার অমূল্য স্মৃতি ও স্মারক সংরক্ষণ করতে হবে।

বাংলাদেশের উন্নয়ন সহযোগি বন্ধু রাষ্ট্রের সহযোগিতা কামনা করে বলেন, আজ আমাদের নিজস্ব অর্থায়নে হচ্ছে পদ্মা সেতু। দৃশ্যমান হচ্ছে মেট্রোরেল, কর্নফুলি ট্যানেলসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড।

সূত্র-আমাদের সময় ডটকম

Facebook Comments Box

Posted ১১:৩৪ পিএম | বুধবার, ১৭ মার্চ ২০২১

The Daily Sarod |