স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৭ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 9:11 pm
খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার ছোটমেরুং এ অবস্থিত ৩ আনসার ব্যাটালিয়নে যথাযোগ্য মর্যাদা ও ভাব- গাম্ভীর্যপূর্ন পরিবেশে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন।
“এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম” ১৯৭১ সালের ৭ই মার্চে জাতির জনকের সেই ভাষণ থেকে বাঙ্গালী জাতি স্বাধীনতা শব্দটি বুকে লালন করে। পরবর্তীতে জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা অর্জন করে।
বুধবার ১৭ই মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করে খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার ছোটমেরুং এ অবস্থিত ৩ আনসার ব্যাটালিয়ন। দিবসটি উপলক্ষে আলোকসজ্জায় পুরো ব্যাটালিয়ন সাজানো হয় নতুন রুপে।
বুধবার ফজরের নামাযে মোনাজাত দোয়া মাহফিলের মধ্যদিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও বাহিনী নিজস্ব পতাকা উত্তোলন করা হয়।
সকাল পৌনে ১০টায় শুভ জন্মদিনের কেক কাটেন ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ ও ব্যাটালিয়নের অন্যান্য পদবীর সদস্যবৃন্দ। পরবর্তীতে সকাল ১০টায় দরবার হলে জাতির জনকের উপর প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় ব্যাটালিয়ন অধিনায়কসহ সকল পদবীর সদস্যবৃন্দ উপস্থিত হয়ে উপভোগ করেন।
সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ। আলোচনার শুরুতেই কোরআন তেলওয়াত করা হয়। সভায় সকল পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা বঙ্গবন্ধুর উপর স্মৃতিচারণ করেন। এসময় তারা জাতির পিতার জীবনের বিভিন্ন গুনাবলী নিয়ে আলোচনা করেন। পরিশেষে ব্যাটালিয়ন অধিনায়ক জাতির পিতাকে নিয়ে স্মৃতিচারণ করেন।
ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ সবাইকে জাতির পিতার ১০১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্যে বলেন, জাতির পিতা ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির অহংকার, স্বপ্নদ্রষ্টা, মুক্তির মহানায়ক। মহানায়কের জন্ম না হলে হয়তো আমাদের বাংলা ভাষায় কথা বলা, প্রকাশ করা কিছুই হতো না। তাঁর এই জন্ম দিনে আগামীর ভবিষ্যত যে শিশুরা আছে তাঁদের মধ্যে জাতির পিতার গুনাবলীগুলো ছড়িয়ে দেয়াই হবে আমাদের আজকের দিনের ব্রত। সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্যর মাধ্যমে আলোচনা সভা শেষ করেন অধিনায়ক চন্দন দেবনাথ।
Posted ৯:১১ পিএম | বুধবার, ১৭ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya