শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে মশার কয়েলের আগুনে তিন গরু পুড়ে ছাই, নিঃস্ব হলো কৃষক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১২ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 7:30 pm

সরাইলে মশার কয়েলের আগুনে তিন গরু পুড়ে ছাই, নিঃস্ব হলো কৃষক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের মুসলিমপাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় তিনটি গরু ভস্মীভূত হয়ে মারা গেছে।

স্থানীয় সংরক্ষিত নারী ইউনিয়ন পরিষদ সদস্য আসমা বেগম জানান, বৃহস্পতিবার রাতে কৃষক টুনু মিয়া প্রতিদিনের মতো গরুর গোয়াল ঘরে মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে দেন। ওই গোয়াল ঘরে একটি গাভী সহ তিন গরু ছিল। গোয়াল ঘরের পাশেই আরেকটি ঘরে টুনু মিয়া তার স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে গোয়াল ঘরে কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু পাশের ঘরে থাকা টুনু মিয়া টের পাননি। ঘুম থেকে জেগে যতক্ষণে অগ্নিকাণ্ডের বিষয়ে টুনু বুঝতে পাড়ছিলেন, ততক্ষণে গোয়াল ঘর থেকে আগুন তার বসতঘরে লেগে যায়। তিনি স্ত্রী-সন্তান নিয়ে প্রাণে বেঁচে ঘর থেকে বের হন। গোয়াল ঘরের পাশাপাশি তার বসত ঘরও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরে গ্রামবাসীর সহযোগিতায় বালি ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

ইউপি সদস্য আসমা বেগম আরও বলেন, এই ঘটনায় টুনু মিয়ার তিনটি গরু সহ দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। টুনু মিয়া চুল পরিমাণ জিনিস আগুন রেখে যায়নি। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দুপুরের খাবার আমরা গ্রামবাসী ব্যবস্থা করে দিচ্ছি।

এই বিষয়ে শাহাজাদাপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্রামবাসী সম্মিলিত ভাবে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box

Posted ৭:৩০ পিএম | শুক্রবার, ১২ মার্চ ২০২১

The Daily Sarod |