শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় তরুণকে হত্যাকারী সেই খুনিকে ধরিয়ে দিল তার মা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 8:48 pm

আখাউড়ায় তরুণকে হত্যাকারী সেই খুনিকে ধরিয়ে দিল তার মা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরকীয়া দেখে ফেলায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে রাজু মিয়া (২০) নামে এক তরুণকে হত্যাকারী শুভ মিয়া (২২) পুলিশে ধরিয়ে দিল তার মা। এ হত্যাকাণ্ডের ঘটনার ১০ ঘণ্টার মধ্যে হত্যাকারী শুভকে ধরিয়ে দিলেন তারই মা শাহনাজ বেগম।

হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সোমবার (৭ মার্চ) রাতে উপজেলার পৌরশহরের দেবগ্রামে। শুভ মিয়া ওই গ্রামের ভাড়াটিয়া বাসিন্দা মহিউদ্দিন মিয়ার ছেলে। শুভ বিবাহিত। হত্যার পর তিনি স্ত্রীকে নিয়ে পালিয়ে যান।

রোববার রাতের এ ঘটনায় সোমবার সকালে আখাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত রাজুর পিতা আলমগীর মিয়া।

আরও পড়ুনঃ আখাউড়ায় পরকীয়া প্রেম দেখে ফেলায় প্রাণ গেল যুবকের!

পুলিশ সূত্রে জানা যায়, পাশের বাড়ির কিশোরীর সঙ্গে শুভর পরকীয়া চলছিল। তাদের ওই অন্তরঙ্গ মুহূর্তের ঘটনা দেখে ফেলায় রাজু এবং শুভর মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে রাজুকে দেখে নেওয়ার হুমকি দেয় শুভ। ওই ঘটনার জের ধরেই রোববার রাত সাড়ে ৯টার দিকে ডেকে নিয়ে রাজুকে ছুরিকাঘাত করে হত্যা করে কিশোরগঞ্জের করিমগঞ্জে পালিয়ে যায় হত্যাকারী শুভ।

আখাউড়া থানা পুলিশের কাছে বিষয়টি শুভর মা শাহনাজ বেগম জানিয়ে দেয়। পরে শাহনাজ বেগমের তথ্যের ভিত্তিতে রাজুর হত্যাকারী শুভকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার লৌয়া গ্রাম থেকে আটক করতে সক্ষম হয় আখাউড়া থানা পুলিশ।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, হত্যার বিষয়ে শুভ স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৮:৪৮ পিএম | মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১

The Daily Sarod |