শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় পরকীয়া প্রেম দেখে ফেলায় প্রাণ গেল যুবকের!

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৮ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 1:54 am

আখাউড়ায় পরকীয়া প্রেম দেখে ফেলায় প্রাণ গেল যুবকের!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রাজু মিয়া (১৮) নামে এক তরুণ ছুরিকাঘাতে খুন হয়েছে। নিহত রাজুর পরিবারের দাবি,পরকীয়া প্রেমের ঘটনায় শুভ (২৫) নামে আরেক যুবক এ ঘটনা ঘটিয়েছে।

রবিবার (০৭ মার্চ) রাতে পৌর এলাকার দেবগ্রামের টানা ব্রিজের পাশে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কথিত প্রেমিকা ও অভিযুক্ত শুভ’র বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ।

সোমবার বেলা পৌনে ১১টায় সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. নাহিদ হাসান ঘটনাস্থলে পরিদর্শনে আসেন।

নিহত রাজু দেবগ্রামের দুলাল মোল্লার বাড়ির ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলগঞ্জ উপজেলায়। অভিযুক্ত শুভ’র বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তারা দেবগ্রামের শেখ রেজাউল করিমের বাসায় ভাড়া থাকতো।

রাজুর বাবা আলমগীর মিয়া জানান, প্রায় ২০ বছর ধরে তিনি আখাউড়ায় থাকেন। বিয়ে করেন উপজেলার নয়াদির গ্রামে। বড় ছেলে রাজু ডিস লাইনের কর্মচারী হিসেবে কাজ করতো। রবিবার রাত নয়টার পর দেবগ্রাম টানা ব্রিজের সামনে থেকে তাকে ডেকে একটু ভেতরে নির্জন জায়গায় নিয়ে ছুরিকাঘাত করে শুভ। খবর পেয়ে রাজুকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে আশুগঞ্জ এলাকায় মারা যায়।
রাজুর মা আনোয়েরা বেগম অভিযোগ করেন, তিন-চার মাস আগে বিবাহিত মাঈনুদ্দিন মিয়ার ছেলে শুভকে এক মেয়ের সঙ্গে দেখে ফেলে রাজু। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ হয়। এরই জের ধরে রাজুকে হত্যা করে শুভ।

তিনি জানান, রাজুর আয় ও তার বাবার ঠেলাগাড়ির চালানোর টাকায় সংসার চলতো। এ ঘটনায় থানায় অভিযোগ দিবেন তারা।

ঘটনাস্থলে থাকা আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী জানান, ওই মেয়েটির সঙ্গে রাজুও যোগাযোগ রাখতো বলে শুভ’র সঙ্গে বিরোধ হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Facebook Comments Box

Posted ৫:২৮ পিএম | সোমবার, ০৮ মার্চ ২০২১

The Daily Sarod |