ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ০৮ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 9:51 pm
ধর্ষণের শিকার নারীর ছবি ও পরিচয় প্রকাশ করা যাবে না গণমাধ্যমে। সোমবার হাইকোর্ট এ আদেশ দেন। একইসঙ্গে ধর্ষণের শিকার নারীর ছবি ও পরিচয় প্রকাশ বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
গত ১৯ জানুয়ারি ধর্ষণের শিকার জীবিত বা মৃত নারীর ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এ রিট দায়ের করেন।
ব্যারিস্টার মিলন বলেন, ধর্ষণের শিকার কোনো নারী-শিশুর ছবি প্রকাশে আইনে বাধা থাকলেও হরহামেশাই গণমাধ্যমে তা প্রকাশ করা হচ্ছে। এতে তাদের পরিবারের সদস্যরা সামাজিকভাবে হেয় হচ্ছেন। বিশেষ করে সম্প্রতি ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীর ছবির কথা উল্লেখ করেন তিনি।
সূত্র: আমাদের সময় ডটকম
Posted ৯:৪৮ পিএম | সোমবার, ০৮ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya