শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বাংলাদেশের পথে জাপানের তৈরি মেট্রোরেল সেট

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৬ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 1:04 am

বাংলাদেশের পথে জাপানের তৈরি মেট্রোরেল সেট

বাংলাদেশের উদ্দেশ্যে জাপানের কোবে বন্দর থেকে রওনা দিয়েছে দেশের প্রথম মেট্রো ট্রেন সেট। বৃহস্পতিবার জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রত্যাশার চেয়ে ১২ দিন পর রওনা দিল মেট্রো ট্রেন সেটবাহী জাহাজটি। এর আগে ডিএমটিসিএল জানিয়েছিল, গত ২০ ফেব্রুয়ারি রওনা দেবে মেট্রো ট্রেন সেটবাহী জাহাজ।

ডিএমটিসিএলের ফেসবুক পেজে বলা হয়েছে, ‘বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন সেট ৪ মার্চ বিকেল ৩টা (জাপানের স্থানীয় সময় ১৮.০০ ঘটিকা) জাপানের কোবে বন্দর থেকে জাহাজে করে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।’

বিষয়টি জানতে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিককে কল করা হলেও তা রিসিভ হয়নি। তবে গত ১৭ ফেব্রুয়ারি এমডি এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন, মেট্রো ট্রেন সেটগুলো বাংলাদেশে পৌঁছনোর পর পর্যায়ক্রমে ইন্টিগ্রেটেড টেস্ট শুরু করা হবে। ইন্টিগ্রেটেড টেস্ট শেষ হলে ট্রায়াল রান শুরু করা হবে। মেট্রো ট্রেন সেটের এই প্যাকেজের বাস্তব অগ্রগতি ৩৭ শতাংশ।

ডিএমটিসিএল সূত্র জানায়, রোলিং স্টক বা রেল কোচ ও ডিপো ইকুইপমেন্টের বাস্তব কাজ ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর শুরু হয়েছে জাপানে। মেট্রো ট্রেনের মক-আপ ২০১৯ সালের ২৬ ডিসেম্বর উত্তরা ডিপোতে এসে পৌঁছেছে। আর ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি উত্তরা ডিপোর মেট্রো রেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে স্থাপন করা হয়েছে।

ছয়টি যাত্রীবাহী কোচ সংবলিত প্রথম মেট্রো ট্রেন সেটের নির্মাণ ২০২০ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে, দ্বিতীয় মেট্রো ট্রেন সেটের নির্মাণ ২০২০ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম মেট্রো ট্রেন সেটের নির্মাণ ২০২০ সালের ডিসেম্বরে সম্পন্ন হয়েছে।

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে বিশেষ উদ্যোগে থার্ড পার্টি ইন্সপেকশনের মাধ্যমে মেট্রো ট্রেন সেট বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। প্রথম মেট্রো ট্রেন সেট জাপানের কোবে বন্দর থেকে যাত্রা শুরু করেছে ২০ ফেব্রুয়ারি এবং বাংলাদেশের মোংলা বন্দর হয়ে উত্তরার ডিপোতে আসবে আগামী ২৩ এপ্রিল।

সূত্র আরও জানায়, দ্বিতীয় মেট্রো ট্রেন সেট কোবে বন্দর থেকে যাত্রা শুরু করবে আগামী ১৫ এপ্রিল এবং ডিপোতে আসবে ১৬ জুন। তৃতীয় মেট্রো ট্রেন সেট জাপান থেকে যাত্রা করবে আগামী ১৩ জুন এবং ডিপোতে পৌঁছাতে পারে ১৩ আগস্ট।

পর্যায়ক্রমে চতুর্থ মেট্রো ট্রেন এবং পঞ্চম মেট্রো ট্রেন সেট শিগগিরই বাংলাদেশে আসবে বলেও জানিয়েছে ডিএমটিসিএল। তবে এই দুই সেটের সম্ভাব্য তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

Facebook Comments Box

Posted ১:০৪ এএম | শনিবার, ০৬ মার্চ ২০২১

The Daily Sarod |