শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

শিক্ষার্থীদের সামনে রাহুল গান্ধীর ‘পুশআপ’ ভাইরাল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 11:27 pm

শিক্ষার্থীদের সামনে রাহুল গান্ধীর ‘পুশআপ’ ভাইরাল

ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর ফিটনেস নিয়ে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে চলছে আলোচনা। আর এবার স্কুল শিক্ষার্থীদের সামনে পুশ আপ (বুক ডাউন) করে আলোচনায় এসেছেন তিনি। স্কুলের এক শিক্ষার্থী চ্যালেঞ্জ জানানোর পর তাদের সামনেই রাহুলের পুশ আপের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, গত সোমবার (১ মার্চ) ভারতের তামিলনাড়ু অঙ্গরাজ্যের মুলাগুমুড়ুতে অবস্থিত সেন্ট জোসেফ ম্যাট্রিকুলেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নেন রাহুল গান্ধী। সেখানে শিক্ষার্থীদের জাপানি মার্শাল আর্ট ‘আইকিডো’ সম্পর্কে বোঝাচ্ছিলেন তিনি। তারপরেই এক শিক্ষার্থী রাহুল গান্ধীকে তার সঙ্গে পুশ আপ করতে চ্যালেঞ্জ করেন। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান রাহুল।

ওই ভিডিওতে দেখা যায়, কয়েক সেকেন্ডের ব্যবধানে রাহুল গান্ধী এক এক করে ১৫টি পুশ আপ করেন। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই ভিডিও পোস্টও করেন তিনি। এরপর ওই শিক্ষার্থীকে চ্যালেঞ্জ দিয়ে এক হাতেও পুশ আপ করেন রাহুল। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।

এর আগে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন রাহুল গান্ধী। তখন তিনি যেন রাজনীতিবিদ নন, কেবলই শিক্ষার্থীদের বন্ধু। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি আগ্রহীদের দেন অটোগ্রাফও। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে তাল মিলিয়ে নাচতেও দেখা যায় রাহুলকে।

সোশ্যাল মিডিয়ায় কখনও তিনি সমুদ্রের মাঝে ঝাঁপ দিচ্ছেন, কখনও আবার জেলেদের সঙ্গে মাছ ধরছেন দেখা যায়। সর্বশেষ শিক্ষার্থীদের সঙ্গে পুশ আপ চ্যালেঞ্জ নিয়ে নিজের ফিটনেসটাই যেন দেখিয়ে দিলেন রাহুল গান্ধী।

অনেকে সমর্থকই এই কংগ্রেস নেতার ফিটনেস দেখে অবাক হয়ে যাচ্ছেন। অবশ্য এসব কার্যকলাপকে প্রচার পাওয়ার পন্থা হিসাবেই বর্ণনা করেছে কংগ্রেসের প্রতিন্দ্বদ্বী দল বিজেপি।

Facebook Comments Box

Posted ১১:২৭ পিএম | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১

The Daily Sarod |