শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সারাদেশের থানায় পাঁচ বছরে ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণ মামলা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৩ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 11:36 pm

সারাদেশের থানায় পাঁচ বছরে ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণ মামলা

দেশের থানাগুলোতে গত পাঁচ বছরে ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ২০১৬ সালে ৪ হাজার ৩৩১টি, ২০১৭ সালে ৪ হাজার ৬৮৩টি, ২০১৮ সালে ৪ হাজার ৬৯৫টি, ২০১৯ সালে ৬ হাজার ৭৬৬টি ও ২০২০ সালের অক্টোবর মাস পর্যন্ত ৬ হাজার ২২০টি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত দুই বছরে থানায় ধর্ষণে বেশি মামলা হয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে বুধবার (৩ মার্চ) এ প্রতিবেদন উপস্থাপিত হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর অ্যাডভোকেট ইয়াদিয়া জামান ধর্ষণের মামলায় আইন ও হাইকোর্টের নির্দেশনার বাস্তবায়ন চেয়ে বিবাদীদের প্রতি আইনি নোটিশ পাঠান। কিন্তু নোটিশের পরও কোনও পদক্ষেপ না নেওয়ায় গত ১৮ অক্টোবর ধর্ষণের ঘটনায় সালিশ করাকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে অ্যাডভোকেট ইয়াদিয়া জামান ও অ্যাডভোকেট শাহিনুজ্জামান শাহিন এ রিট আবেদন দায়ের করেন।

রিটে ধর্ষণের মামলা ১৮০ কার্যদিবসে বিরতিহীনভাবে নিষ্পত্তি করতে হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে তা কঠোরভাবে যেন পালন করা হয়, সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয়। এছাড়াও রিটে বিগত ১০ বছরে সারাদেশের থানাগুলোতে হওয়া ধর্ষণের মামলার তথ্য দাখিল জানানোর নির্দেশনা চাওয়া হয়।

সূত্র-ইত্তেফাক

Facebook Comments Box

Posted ১১:৩৬ পিএম | বুধবার, ০৩ মার্চ ২০২১

The Daily Sarod |