শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

৭ কাউন্সিলরের ভরাডুবি, দুইজন হারিয়েছেন জামানত

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০৩ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 10:51 am

৭ কাউন্সিলরের ভরাডুবি, দুইজন হারিয়েছেন জামানত

গত রোববার (২৮ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনের তিনদিন অতিক্রম হয়ে গেলেও উত্তাপটা কমেনি বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরদের নিয়ে চলছে আলোচনা। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২টি ওয়ার্ডের মধ্যে ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতা নির্বাচিত হয়েছেন ওমর ফারুক জীবন।

তাই রোববার বাকি ১১টি ওয়ার্ডে কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা হয়েছে।

এই নির্বাচনে পুরনো কাউন্সিলরদের ভরাডুবি হয়েছে। এরমধ্যে শুধু ২টি ওয়ার্ডে জয় পান বর্তমান কাউন্সিলর। নানা কারনে বাকীদের ইজ্জত বাচেঁনি। জামানতও হারিয়েছেন দুইজন।

পুরাতন যেসব কাউন্সিলর নির্বাচনে পরাজিত হয়েছেন-
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. বাশার মিয়া পরাজিত হয়েছেন। কাউন্সিলর বাশার মিয়া ৩ জন প্রতিদ্বন্ধির মধ্যে তৃতীয় হয়েছেন। ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফেরদৌস মিয়া পরাজিত হয়েছেন। এই ওয়ার্ডে সর্বাধিক ৯ জন প্রতিদ্বন্ধিতা করেন। এরমধ্যে ভোটে তৃতীয় হয়েছেন বর্তমান কাউন্সিলর ফেরদৌস মিয়া। ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহ মো. শরীফ পরাজিত হয়ে জামানত হারিয়েছেন। তিনি ৭ জন প্রতিদ্বন্ধির মধ্যে ৫ম হয়েছেন। ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মুরাদ খানকে হারিয়ে জয়ী হন সাবেক কাউন্সিলর মো. ফারুক মিয়া। ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাকবুল হোসাইন প্রতিদ্বন্ধিতা করে তৃতীয় হয়েছেন। হারিয়েছেন জামানত। এই ওয়ার্ডে জয়ী হয়েছেন মো. কাওসার মিয়া। ১১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবদুল হাই ডাবলু পরাজিত হয়েছেন। এই ওয়ার্ডে জয়ী হয়েছেন সাকিল। ১২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রফিকুল ইসলাম নেহারও পরাজিত হয়েছেন। এখানে জয়ী হয়েছেন মো. আনোয়ারুল ইসলাম।

 

Facebook Comments Box

Posted ৪:৪১ এএম | বুধবার, ০৩ মার্চ ২০২১

The Daily Sarod |