শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

হজ করতে হলে নিতে হবে করোনার টিকা

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০৩ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 11:48 pm

হজ করতে হলে নিতে হবে করোনার টিকা

চলতি বছরের হজযাত্রীদের করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে সৌদি আরব সরকার। দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র ওকাজের বরাতে এ খবর প্রকাশ করেছে আরব নিউজ।

এক বিবৃতিতে জানানো হয়, সৌদির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ হাজিদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন। যেসব ব্যক্তি করোনাভাইরাসের টিকা নেবেন না, তারা হজ পালন করতে অনুমতি পাবেন না বলে জানানো হয়।

এর আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের জন্যও করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করেছিল।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যারা ২০২১ সালে হজ পালন করতে চান তাদের টিকা নিতে হবে। কারণ এটা মানবজাতির জন্য যেমন উত্তম, তেমনি অন্য হজ পালনকারীদের করোনা সংক্রমিত হওয়া থেকে রক্ষা করবে।

একটি করোনার টিকাদান কমিটিও গঠন করা হয়েছে যারা পবিত্র স্থানের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় তদারকি করবে। করোনার টিকা না নিলে কাউকে হজ পালন করতে দেওয়া হবে না

 

Facebook Comments Box

Posted ১২:৪১ এএম | বুধবার, ০৩ মার্চ ২০২১

The Daily Sarod |