স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 10:30 pm
দ্বিতীয় বারের মতো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হিসেবে জয়লাভ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নায়ার কবির। রোববার ভোট গণনা করে বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কমিশনার জিল্লুর রহমান।
আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির তার নৌকা প্রতীকে পেয়েছেন ২৮হাজার ৫৫৪ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোবাইল প্রতীকে মাহমুদুল হক ভূইয়া পেয়েছেন ১৮হাজার ৩৬১ভোট।
জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র প্রার্থী জহিরুল হক ধানের শীষে ৮ হাজার ১৩২ভোট, স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল করিম নারকেল গাছ প্রতীকে ১ হাজার ৪৪৮ ভোট পেয়েছেন, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল মালেক হাতপাখা প্রতীকে ৯৭২ভোট ও ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম হাতুড়ি প্রতীকে ৩৮৭ভোট পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া এবারই প্রথম এই পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ৷ নির্বাচনে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পৌরসভার মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮টি। মোট ভোটার এক লাখ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন।
Posted ১০:৩০ পিএম | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya