শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ভোটের ক্ষণ গণনা শুরু, কঠোর নিরাপত্তার প্রস্তুতি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 2:27 am

ভোটের ক্ষণ গণনা শুরু, কঠোর নিরাপত্তার প্রস্তুতি

রোববার ২৮ ফেব্রুয়ারী রাত পোহালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

শনিবার কেন্দ্রে কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পৌঁছে দেওয়া হয়েছে।

এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে মিসেস নায়ার কবির, জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীকে জহিরুল হক, ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হাতুড়ি প্রতীকে নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাতপাখা প্রতীকের মো. আব্দুল মালেক, স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকে মাহমুদুল হক ভূইয়া ও আব্দুল করিম।
এছাড়াও ১২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিল ও সংরক্ষিত কাউন্সিলর সহ ৭১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২ টি ওয়ার্ডে ১ লক্ষ ২০ হাজার ৫০৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ জন ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন। নির্বাচনে ৪৮টি কেন্দ্রে বুথ ৩৩৯টি থাকবে। এছাড়াও নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭৮৫জন পুলিশ, ১২ প্লাটুন বিজিবি, র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স ৬টি, ৪৩২জন আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৫ জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলবে।

Facebook Comments Box

Posted ২:২৭ এএম | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |