শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে মহিষের হামলায় শিশু রক্তাক্ত, স্বাস্থ্য কমপ্লেক্সে তান্ডব

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 10:46 am

সরাইলে মহিষের হামলায় শিশু রক্তাক্ত, স্বাস্থ্য কমপ্লেক্সে তান্ডব

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আহত শিশুর চিকিৎসায় বাকবিতন্ডার জেরে স্বাস্থ্য কমপ্লেক্সের হামলা করে তান্ডব চালানোর ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা জরুরি বিভাগের চেয়ার-টেবিল ভাংচুর করে ও হাসপাতালের স্টাফদের সাথে হাতাহাতি হয়।তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এ খবর পেয়ে ঘটনাস্থলে আসে সরাইল থানা পুলিশ।

ঘটনাস্থলে আসা সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন খন্দকার জানান, সন্ধ্যায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের আতাহার আলীর মেয়ে চৈতী আক্তার একটি পাগলা মহিষের হামলায় গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনেরা। এসময় হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত স্টাফদের সাথে রোগীর স্বজনদের বাকবিতন্ডা হয়। এরই জেরে স্বজনরা হাসপাতালের জরুরী বিভাগের চেয়ার-টেবিল ভাংচুর করে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এই ঘটনায় হাসপাতাল থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নোমান মিয়া বলেন, ৮/১০জন লোক এসে হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালান। তারা জরুরি বিভাগের কক্ষের চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করেন। হামলাকারীরা ওই শিশু রোগীর সঙ্গে আসা ব্যক্তি বলে সন্দেহ করা হচ্ছে।

নোমান মিয়া বলেন, হামলাকারী কয়েকজনকে শনাক্ত করেছে। এদের বাড়ি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে।

এদিকে এই ঘটনায় হাসপাতালের স্টাফরা হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে আল্টিমেটাম দিয়েছে। তা নাহলে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া বন্ধের ঘোষণা দিয়েছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নোমান মিয়া।

Facebook Comments Box

Posted ১০:৪৫ এএম | শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |