শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ইউপি নির্বাচনের জন্য প্রার্থীদের তৃণমূলের রেজুলেশন পাঠাতে নির্দেশ কেন্দ্রীয় আ’লীগের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 9:44 pm

ইউপি নির্বাচনের জন্য প্রার্থীদের তৃণমূলের রেজুলেশন পাঠাতে নির্দেশ কেন্দ্রীয় আ’লীগের

বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সংগঠনের সকল জেলা ও মহানগর শাখাকে তৃণমূলের রেজুলেশন পর্যায়ক্রমে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে। দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ২০টি জেলার ৬৩টি উপজেলার ৩২৩টি ইউনিয়নে ভোটগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। একইভাবে নির্বাচন কমিশন বিভিন্ন ধাপে সারাদেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নে ভোটগ্রহণ করবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগের সুনির্দিষ্ট গঠনতান্ত্রিক বিধি মোতাবেক তৃণমূলের রেজুলেশনের প্রয়োজনীয়তা রয়েছে।

এতে বলা হয়, প্রথম ধাপে ৩২৩টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৮(৩)(ঙ) অনুযায়ী আগ্রহী প্রার্থীদের প্যানেল তৈরির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করবে এবং আলাপ-আলোচনার মাধ্যমে প্রার্থীদের একটি প্যানেল সুপারিশের জন্য কেন্দ্রে প্রেরণ করবে। উক্ত প্যানেলটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকদের (মোট ৬ জন) যুক্ত স্বাক্ষরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দফতর বিভাগে জমা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থী প্যানেল তৈরির ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো যাচ্ছে; আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৮(৩) ধারা অনুযায়ী ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শ গ্রহণপূর্বক কমপক্ষে তিনজনের একটি প্যানেল প্রস্তাব করতে হবে। নির্বাচনী আইন, নীতিমালা ও বিধিমালা অনুযায়ী প্রস্তাবিত প্রার্থীদের নামের (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) সঙ্গে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করতে হবে।

উল্লেখ্য, প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রাজনৈতিক পরিচিতি সম্বলিত একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত অবশ্যই প্রেরণ করতে হবে, এটি বাধ্যতামূলক।

Facebook Comments Box

Posted ৯:৪৪ পিএম | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |