শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

১নং ওয়ার্ডবাসীর ভালবাসাই আমার অনুপ্রেরণা: কাউন্সিলর প্রার্থী ওয়াসিম

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 9:29 pm

১নং ওয়ার্ডবাসীর ভালবাসাই আমার অনুপ্রেরণা: কাউন্সিলর প্রার্থী ওয়াসিম

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার ২৬ ফেব্রুয়ারী। এর একদিন পর ২৮ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবমুখর পরিবেশে শেষ সময়ে চলছে প্রচার-প্রচারনা। এই পৌরসভায় মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর পদপ্রার্থীরাও রাতদিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিরামহীন ভাবে।

এই পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩জন প্রার্থী। এদের মধ্যে প্রচারণায় এগিয়ে আছে সাবেক ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান ওয়াসিম। এলাকার মুরুব্বি ও যুবসমাজকে সাথে নিয়ে তার পাঞ্জাবি প্রতীকের গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

কথা হয় কাউন্সিলর প্রার্থী মাসুদুর রহমান ওয়াসিমের সাথে। তিনি এই প্রতিবেদককে বলেন, কাউন্সিলর তো একটি প্রতিষ্ঠানের সম্মানজনক পদ। কিন্তু স্থানীয় জনগণই সকল ক্ষমতার উৎস। তাদের ভালবাসাই আমার সব কিছু। আমি কাউন্সিলর নয়, ১নং ওয়ার্ডের সন্তান ওয়াসিম হয়ে থাকতে চাই। যদি তারা আমাকে সমর্থন দেন, তাহলে আমি আমার সামর্থ অনুযায়ী এলাকার উন্নয়ন করে যেতে চাই।

তিনি আরও বলেন, গত পৌর নির্বাচনেও আমি প্রার্থী হয়ে ছিলাম। জয় লাভ করতে না পাড়লেও সাধারণ মানুষের ভালবাসা পেয়েছি। তাদের অনুপ্রেরণায়ই আমি এবারও নির্বাচনে অংশ গ্রহণ করেছি। ২৮ তারিখের নির্বাচনে আমি আমার জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।

এদিকে এবারই প্রথম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হচ্ছে। সেকারণে ভোটাররা কৌতুহলী। প্রার্থীরা তাদের প্রচারপত্রে ভোটারদের বুঝাতে ইভিএম ভোটদান পদ্ধতি সচিত্র তুলে ধরেছেন। ২৮ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, সুষ্টু নির্বাচনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে।

Facebook Comments Box

Posted ৯:২৯ পিএম | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |