শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

হলিউডের সিনেমায় ধানুশ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 9:57 pm

হলিউডের সিনেমায় ধানুশ

কয়েক সপ্তাহ আগেই ঘোষণা আসে হলিউডে নাম লেখাতে যাচ্ছেন কন্নড় সুপারস্টার ধানুশ। ‘দ্য গ্রে ম্যান’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন ক্রিস ইভানস এবং রায়ান গসলিং। লেখক মার্ক গ্রিনির ‘দ্য গ্রে ম্যান’ নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এই সিনেমাটি। এখানে ধানুশকে দেখা যাবে ‘গ্রে ম্যান’ চরিত্রে।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিনেমাটির বেশ কিছু দিক তুলে ধরেন গ্রিনি। সেইসঙ্গে ধানুশ ও তার চরিত্র নিয়েও কথা বলেছেন তিনি।

গ্রিনি বলেন, ‘সিনেমাতে ভারতীয় অভিনেতা ধানুশের অভিনয়ের ব্যাপারে আমি খুবই উচ্ছ্বসিত।যদিও তার সঙ্গে আমার তেমন কোনো পরিচয় নেই। তবে আশা করছি পরিচয়ের পর খুব দারুণ বন্ধুত্ব হবে তার সঙ্গে।

আমি মনে করি তিনি সিনেমাটিতে কিল টিমের অন্যতম একজন প্রধান নির্দেশক হিসেবে অভিনয় করবেন।’

ধানুশের সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্ট নিয়ে গ্রিনি জানান, ‘আমার টুইটারে সম্ভবত ৬০০০ ফলোয়ার আছে। আমি জানি এটা তেমন বড় কিছু না। কিন্তু আমি অবাক হয়েছি এটা জেনে ৯.৭ মিলিয়ন ফলোয়ার থাকা ধানুশ আমাকে অনেক আগে থেকেই ফলো করেন।

‘গ্রে ম্যান’ হতে যাওয়া এই ভারতীয়কে আমার পক্ষ থেকে শুভকামনা’- এভাবেই ধানুশকে হলিউডে স্বাগত জানান গ্রিনি।

Facebook Comments Box

Posted ৯:৫৭ পিএম | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |