শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ঘরের সামনে থুতু ফেলার প্রতিবাদ, সরাইলে চাচাতো ভাইকে ছুরিকাঘাত করে হত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 1:16 am

ঘরের সামনে থুতু ফেলার প্রতিবাদ, সরাইলে চাচাতো ভাইকে ছুরিকাঘাত করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় থুতু ফেলা নিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রুহেল (৩০) নামের অপর চাচাতো ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার মোগলটুলা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুহেল ওই এলাকার লিয়াকত আলীর ছেলে।

নিহতের পরিবারের সূত্রে ও পুলিশ জানায়, রুহেল ফেরিওয়ালার ব্যবসা করেন। তার সাথে আপন চাচা গেন্দু মিয়ার ছেলে কাউসারের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে রুহেলের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কাউসার থুতু ফেলে। এনিয়ে রুহেল ও তার মায়ের সাথে কাউসারের বাকবিতন্ডা হয়।

সন্ধ্যায় কাজ থেকে ফিরে দুইজন থুতু ফেলার বিষয় নিয়ে পুনরায় বাড়িতে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে রুহেল ও কাউসারের পরিবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় রুহেলকে ছুরিকাঘাত করলে গুরুতর আহবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, এই ঘটনায় কাউসারের বাবা গেন্দু মিয়া ও মা আমেনা বেগমকে আটক করা হয়েছে। বাকি কাউসার সহ বাকি অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

Facebook Comments Box

Posted ১:১৬ এএম | বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |