শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

স্মার্ট ফোন ব্যবহার করার সময় বিরক্তিকর বিজ্ঞাপন, বন্ধ করার রয়েছে উপায়

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 8:58 pm

স্মার্ট ফোন ব্যবহার করার সময় বিরক্তিকর বিজ্ঞাপন, বন্ধ করার রয়েছে উপায়

স্মার্ট ফোনে অ্যাপস আপনি ব্যবহার করছেন বা ওয়েব সাইট ব্রাউজ করছেন। স্মার্ট ফোন ব্যবহার করতে করতে হুট করে বিজ্ঞাপন! বিরক্তকর অনুভব হওয়ার অন্যতম কারণ হলো এই বিজ্ঞাপন। এটা হতে পারে কোনো কোম্পানির, হতে পারে অনলাইন সেবার। হতে পারে কোনো খাবারদাবারের। এগুলো আসার পর বিরক্ত হয়ে যাওয়াই স্বাভাবিক।

এসব বিজ্ঞাপন বন্ধ করার কোনো উপায় কি নেই? আপনি কি জানেন বিভিন্ন কোম্পানির ফোনে ভিন্ন ভিন্নভাবে এসব বিজ্ঞাপন বন্ধ করার উপায় রয়েছে। ফোনে থাকা সেটিংস অথবা কিছু অ্যাপসের মাধ্যমে সেই সেটিংসগুলো কার্যকর করলেই বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়।

আপনার ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে বিজ্ঞাপন বন্ধ করার জন্য সাধারণ কিছু নিয়ম রয়েছে-

প্রথমে আপনাকে স্মার্টফোনের সেটিংসে যেতে হবে। সেখানে গিয়ে ‘গুগল’ অপশনকে খুঁজে বের করতে হবে। সেখানে ঢোকার পরে শুরুতেই থাকা ‘অ্যাডস’ অপশনে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করলে ‘অ্যাডস পারসোনালাইজড’ নামে একটি অপশন আসবে, সেটি অন করবেন।

এবার ‘ইউর অ্যাডভারটাইজিং আইডি’ নামের অপশনটি রিসেট করতে হবে। রিসেট করার পর আপনার ‘অ্যাডভারটাইজিং আইডি’ পরিবর্তন হয়ে যাবে। এতে বিরক্তিকর বিজ্ঞাপন দেখা থেকে মুক্তি পাবেন।

এ ছাড়াও ফোনের ব্রাউজার অ্যাপ থেকেও এসব বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করা যায়। এ জন্য প্রথমে ফোনের ‘ক্রোম’ ব্রাউজারে গিয়ে ‘মাই অ্যাকটিভিটি’ নামের সাইটে ঢুকবেন। ফলাফল আসার পর ‘ওয়েলকাম টু মাই অ্যাকটিভিটি’ ওয়েবসাইটে ঢুকবেন। সেখানে যাওয়ার পরে এ সাইটের বাম পাশে উপরে থ্রি স্কেলের দাগে ক্লিক করবেন।

সেখান থেকে আপনাকে যেতে হবে ‘অ্যাকটিভিটি কন্ট্রোল’ নামের অপশনে। পরে আপনাকে ‘অ্যাডস’ অপশনে গিয়ে ‘অ্যাডস পারসোনালাইজেশন ইজ অন’। এই ‘অন’টাকে ‘অফ’ করে দেবেন। এরপর উপরে ডানপাশে থ্রি ডটের মেন্যুটিতে চাপ দিয়ে চলে যাবেন সেটিংসে। সেখানে যাওয়ার পরে নিচে ‘সাইড সেটিংস’ নামে একটি অপশন দেখা যাবে। এটিতে ঢোকার পরে ‘কুকিজ’এ গিয়ে ‘ব্লক থার্ড পার্টি কুকিজ’ অন করে দিলেই বিজ্ঞাপন আসা বন্ধ হয়ে যাবে।

Facebook Comments Box

Posted ৮:৫৮ পিএম | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |