স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 7:13 pm
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুরাদ খান। মঙ্গলবার দুপুরের কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে নিয়ে জেলা নির্বাচন অফিসে মনোনয়ন দাখিল করেছেন। এসময় মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিল্লুর রহমান।
মনোনয়ন জমাদানকালে মুরাদ খানের সাথে প্রস্তাবকারি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু ও সমর্থনকারি হিসেবে অ্যাডভোকেট শাহ পরান উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল্লাহ, পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুস সাত্তার, শাকিল খান, খলিল মিয়া, ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়া কল্যাণ সমিতির সভাপতি আল-আমীন শাহীন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশা, বীর মুক্তিযোদ্ধা কামাল খান, সমাজসেবক ফজলু খান, আলাউদ্দিন খান, পিন্টু খান, মনির খান, বাতেন মিয়া, আব্দুল্লাহ, হাজি মোহাম্মদ শাহজাহান খান, আওয়াল মিয়া, ওহিদ মিয়া, হান্নান, সেলিম খান, শহিদ মিয়া ও মতি প্রমূখ।
মনোনয়ন দাখিল শেষে কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুরাদ খান বলেন, আমি ৯নং ওয়ার্ডের আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে যেতে চাই। এই কারণে পূনরায় নির্বাচনে অংশগ্রহণ করেছি আপনাদের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে। আমি অতীতেও ৯নং ওয়ার্ডে আপনাদের সন্তান হিসেবে পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আসন্ন নির্বাচনে আপনাদের দোয়া, রায় ও সহযোগিতা পূর্বের ন্যায় প্রত্যাশা করছি।
আগামী ২৮ ফেব্রুয়ারী ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন। এদিন ৯নং ওয়ার্ডে ১৩ হাজার ৩৬৭জন ভোট প্রয়োগ করবেন।
Posted ৭:১৩ পিএম | মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya