শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ট্রাম্পকে ডিভোর্স দিতে প্রস্তুতি নিচ্ছে মেলানিয়া

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ৩০ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 10:00 pm

ট্রাম্পকে ডিভোর্স দিতে প্রস্তুতি নিচ্ছে মেলানিয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প তার স্বামী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে ডিভোর্সের প্রস্তুতি নিচ্ছেন বলে ধারণা করা গেছে। মার-এ-লাগে রিসোর্ট থেকে পামবিচে পৃথক অফিস নিতে বলায় ল একে ট্রাম্পের সঙ্গে ডিভোর্সের প্রস্তুতি হিসেবে দেখছেন মার্কন বিশেষজ্ঞারা। কারণ মেলানিয়া এখন পৃথক থাকতেই পছন্দ করছেন। এই খবর জানিয়েছে সানডে টেলিগ্রাফ।

এই বিষয়ে ট্রাম্পের ভাতিজি ম্যারি ট্রাম্প বলেন, ডোনাল্ড ট্রাম্প মেলানিয়াকে ভালবাসলেও দুজন দুজনকে সঠিকভাবে বুঝে উঠতে পারেনি। স্নেহের ঘনিষ্ঠতা ট্রাম্পের মধ্যে নেই। এজন্যে অনেক সময় মেলানিয়াকে রাতে অন্য ঘরে ঘুমাতে যেতে হয়। এসব কারণে দুজনের সম্পর্কে অবনতি হচ্ছে।

ট্রাম্পের পারিবারিক মধ্যস্ততাকারী লুইসা হুইটনি ডেইলি স্টার ইউকে’কে বলেছেন, কারো সঙ্গে সম্পর্কে টানাপড়েন চললে ভিন্ন অফিস বা ভিন্ন থাকার ইচ্ছা বিচ্ছেদের প্রস্তুতি বলেই মনে হয়। মেলানিয়ার ক্ষেত্রেই তেমনি চলছে।

শীর্ষস্থানীয় সম্পর্ক বিশেষজ্ঞ ও উইংম্যান অ্যাপের প্রতিষ্ঠাতা টিনা উইলসন বলেন, মেলানিয়া তার নিজের পথ ধরেছেন। নিজের ব্যবসায় স্বাধীনভাবে মনোযোগ দিচ্ছেন। ফার্স্ট লেডি হিসেবে চার বছর তিনি যা করতে পারেননি। এখন নিজের জগৎ গড়ে তুলতে চাচ্ছেন। সময় বলে দেবে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক কোথায় গড়ায়।

‘বি বেস্ট’ নামে একটি উদ্যোগী, শিশু স্বাস্থ্য পরিচর্যা ও তাদের কল্যান ও নিরাপদ রাখার পরমর্শমূলক একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন মেলানিয়া। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের হুমকি প্রদানের বিরুদ্ধে ও সংকট মোচনে কাজ করে থাকে।

Facebook Comments Box

Posted ৯:৫৯ পিএম | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১

The Daily Sarod |